মহিলা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
3123

ময়মনসিংহের ভালুকা উপজেলা মাস্টার বাড়ি এলাকায় থেকে রুনা আক্তার (১৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাদশা স্পিনিং মিলের মহিলা কোয়ার্টার থেকে নিহত রুনা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই রুহুল আমিন জানান, উপজেলার মাস্টারবাড়িতে অবস্থিত বাদশা স্পিনিং মিলের এক নারী শ্রমিক কোয়ার্টারের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর শুনে ঘটনা স্থলে যাই এবং ঝুলন্ত অবস্থায়ই তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত রুনা আক্তার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামের উবাইদুল হকের মেয়ে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here