মহিপুরে পিঠা ভাজতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

0
536

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে মোসা.হাওয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূ পিঠা ভাজতে গিয়ে শনিবার সকালে অগ্নিদগ্ধ হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। সে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী। জানা যায়, শনিবার সকালে বাড়ীর রান্না ঘরে পিঠা ভাজার সময় তার অগোচরে পরিধেয় বস্ত্রে আগুন ধরে যায়। বাড়ীর লোকজন আগুন নেভাতে নেভাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। কলাপাড়া হাসপাতাল সূত্র জানায়, অগ্নিদগ্ধ রোগী বর্তমানে শংকামুক্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইউনিট সম্বলিত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here