মহাসড়ক হবে স্বস্তির সড়ক : ওসি হাইওয়ে

0
512

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ  যানজট নিরসনের যাত্রীদের জন্য ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক হবে স্বস্তির সড়ক হবে বলে জানান কাঁচপুর হাইওয়ে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। তিনি বলেন, দীর্ঘদিনের যানজটের ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এ মহা সমস্যা নিরসন করতে হাইওয়ে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন ধরনের কৌশল অবলম্ব করছে। আশা করি যাত্রীদের  যানজট ভোগান্তির কিছুটা উপশম হবে। গত কিছুদিন আগে সাইনবোর্ড এলাকা দায়িত্ব বুঝে নেন হাইওয়ে পুলিশ। বিভিন্ন পয়েন্টে যানজট মুক্ত দেখা যায়। কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান দায়িত্ব পাওয়ার পর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের  সাইনবোর্ড থেকে মেঘনাঘাট পর্যন্ত এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুর হতে নরসিংদীর পুরুন্দা পর্যন্ত মহাসড়ক যানজট শূণ্যে কোটায় নেমে আসে। যানজট ছাড়াই গণপরিবহন মহাসড়কে দেখা যায় শান্তিতে যাতায়াত করছে। সাইনবোর্ড এর চৌরাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব কর্তব্যরত অবস্থায় ঘন্টার পর ঘন্টা গণপরিবহন দাড়িয়ে থাকতে হতো, যানজটে ঝট বেধে যেত। কিন্তু হাইওয়ে পুলিশ দায়িত্ব নেওয়ার পর সাইনবোর্ড চিত্র পরিবর্তন দেখা যায়।

Advertisement

এসময় সাইনবোর্ডে হাইওয়ে দায়িত্ব থাকা টি আই ফারুক থেকে জানতে চাইলে তিনি জানান, ঢাকা থেকে আউট গোয়িং এন্ড ইনকামিং এর জন্য এটা একটি গুরুত্বপূর্ন মহাসড়ক। আমাদের হাইওয়ে পুলিশ তিন সিফটে সারাক্ষণ দায়িত্ব পালন করছে।

কোন পরিবহনকে অবৈধ পাকিং করতে দেওয়া হচ্ছেনা। দুই পাশে কিছু অবৈধ দোকানপাট রয়েছে এগুলোর কারণে এবং রাস্তার উন্নয়নের কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

এ সময় তিশা ও প্রাইম পরিবহন চালক রহিম ও করিম জানান, আমরা বুঝতে পারছিনা গত কয়েকদিন  ধরে সাইনবোর্ড চৌরাস্তা ও মদনপুর চৌরাস্তা এলাকায় কোন ধরণের যানজটে বসে থাকতে হচ্ছে না। তখন মহাসড়কে রাস্তায় থাকা পুলিশকে ডেকে জানতে চাইলাম ভাই কোন ভিআইপি যাবে কিনা মহাসড়ক ফাঁকা কেন।

পুলিশ ভাই বললেন এখন সব সময় এমন দেখা যাবে মহাসড়কে। তারা আরো জানান,আমরা পরিবহন চালকরা শান্তিতে পথ চলতে পারছি,যারা এ ব্যবস্থা করেছে আমরা তাদেরকে সাধুবাদ ও আন্তরিক মোবারক বাদ জানাই এবং মহাসড়কে হাইওয়ে পুলিশ যারা কর্তব্যরত আছে তারা আমাদরেকে সুন্দর সেবা দেওয়ার জন্য সরকার ও পুলিশকে ধন্যবাদ জানান।

এ সময় ভূলতা হাইওয়ে দায়িত্ব থাকা টি আই মনিরুল ইসলাম জানান,কাচঁপুর থেকে সিলেট যাওয়ার পথে গাউছিয়া চৌরাস্তায় আউট গোয়িং এন্ড ইনকামিং এর জন্য এটা একটি গুরুত্বপূর্ন মহাসড়ক।হাইওয়ে পুলিশ দুই  সিফটে সারাক্ষন দায়িত্ব পালন করছেন।

এখানেও দুই পাশে কিছু অবৈধ দোকানপাট রয়েছে এগুলোর কারণে এবং রাস্তার উন্নয়নের কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে। তা না হলে খুব দ্রুত পরিবহন পৌছে যাবে।কোন প্রকার জটলা লাগতে দেওয়া হবে না। মহাসড়কে আমরা হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

এদিকে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,মহাসড়কে থ্রি হুইরার, সিএন জি ,ব্যাটারি চালিত অটো রিক্সা ও অবৈধ যানবাহন মহাসড়কে উঠতে দেওয়া হবে না।তিনি আরো বলেন,গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশ  এর আওতাধীন কাচঁপুর হাইওয়ে থানার  সীমানা ৯৪ কিলোমিটার মহাসড়ক যানজট মুক্ত থাকবে।

গাজীপুর হাইওয়ে রিজিয়ন পুলিশ  সুপার আলী আহম্মদ খাঁন ও এ এস পি অমৃত সুত্রধর  এর দিক নির্দেশনা মোতাবেক কাচঁপুর হাইওয়ে পুলিশ ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।আরো বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ দায়িত্ব পাওয়ার পর পরিবহন চালক ও যাত্রীরা যানজট মুক্ত যাতায়াত করতে পারছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here