মহাসমাবেশ বাঞ্চাল করতে বিএনপির নেতাকর্মী আটক- মান্নান

0
489

বোরহান উদ্দীন: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ২৭ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশ ৮ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে।

Advertisement

২৭ অক্টোবর শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান তাদের ৭ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। এদিকে পুলিশ ছাত্রশিবির কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়াকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। আটককৃতদের শুক্রবার বিকেলে মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন সোনারগাঁ পৌর বিএনপি সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম, জামপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো: আমজাদ হোসেন লতিফ মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:নবী হোসেন, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: আনসর মিয়া, বারদী ইউনিয়ন যুবদল নেতা মো: শামীম মিয়া ও পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মো:আবুল হোসেন। এছাড়াও রূপগঞ্জের কর্ণগোপ এলাকা থেকে ছাত্র শিবির কর্মী হাফিজুর রহমান, মিরাজ মাহমুদ, সুখেরটেক এলাকা থেকে মাহমুদুল হাসান ও পশ্চিম বেহাকৈর এলাকা থেকে আমির হামজাকে আটক করে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here