মহান স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 79269

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (79269, 'post_views_count', '0')

0

রফিকুল হক রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: মহান  স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে  বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়নের উদ্যোগে শতাধিক দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও মানবতার সেবায় অতন্ত্র প্রহরী হয়ে কাজ  করার অনন্য দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি ব্যতিক্রমী ইফতার ও খাদ্য সহায়তা পেয়ে খুশি ছিন্নমূল মানুষজন।

Advertisement

মঙ্গলবার ২৬ শে মার্চ বিকেলে কুড়িগ্রাম বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ইফতার বিতরণ করেন বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমানসহ ২২ বিজিবি কর্মকর্তা ও কর্মচারীগণ।

ইফতার পেয়ে মোঃ আব্দুল বাতেন বলেন, বিজিবি’র ইফতার আর খাবার পেয়ে খুব ভালো লাগলো। বিজিবি’র সকলের জন্য দোয়া রইল।

মোছাঃ আকলিমা বেগম বলেন,রোজার মাসে হামরা বিজিবি’র  প্যাকেট খাবার দিয়ে ইফতার কোরমো।খুব ভাল নাগছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,দেশের শান্তি শৃঙ্খলা বজায় ও আর্থ সামজিক উন্নয়নের পেক্ষাপটে বিজিবি নিবেদিত প্রান।বিভিন্ন দূর্যোগে জন কল্যানে কাজ করার পাশাপাশি আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমজান মাসের পবিত্রতা বজায় রেখে শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাবার সামগ্রী বিতরণ করা হলো।জনস্বার্থে বিজিবি’র এ ধারা অব্যহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here