মহান বিজয় দিবস উপলক্ষে জেগো ওঠো বাংলাদেশের উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত

0
519

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় কমসূচি অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন জেগো ওঠো বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সংগঠনের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হান্নান।

আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আবুল হাসেম, আবদুল মালেক মাষ্টার ও সাংবাদিক জুয়েল আদনান, দক্ষিণ খান থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক লতা আক্তার ও মীর শরিফ প্রমূখ।

পরে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০১৭ সালে গঠিত জেগো ওঠো বাংলাদেশ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন সেবা মুলক কাযক্রম চালিয়ে আসছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here