মহাখালী পুরাতন বাজার বনিক কল্যাণ সমিতির উদ্দোগে বার্ষিক “ওয়াজ মাহফিল” অনুষ্ঠিত

0
1188

বেলায়েত হোসেন:  ৩০/১২/২০১৭, রোজ শনিবার, বাদ আসর, মহাখালী পুরাতন বাজার বনিক কল্যাণ সমিতির উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নাছির উদ্দিন, কমিশনার, ২০ নং ওয়ার্ড,

Advertisement

 

( সিনিয়র সহ সভাপতি, বনানী থানা আওয়ামীলীগ) । ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, মহাখালী বাজার বনিক কল্যাণ সমিতির দুই-দুই বারের নির্বাচিত সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম (নুরু)। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জামাল উদ্দিন (জামাল), সাধারন সম্পাদক, মহাখালী বাজার বনিক কল্যাণ সমিতি সহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মুফতি মোহাম্মাদ মনিরুজ্জামান, খতিব, মহাখালী বাজার জামে মসজিদ। আরও ওয়াজ করেন, আইপিএইচ জামে মসজিদের খতিব সহ আরও আনেক ওলামায়েকরাম গন। ওয়াজ মাহফিলে অংস গ্রহন করার জন্য সমস্ত ব্যবসায়ী গন দোকান বন্ধ করে অংশ নেন। মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বাজারের সমস্ত ব্যবসায়ীেদ জন্য দোয়া কামনা করা হয়। ব্যবসায়ীগণ যাতে ন্যায় নিতির সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন তার জন্য বিশেষ ভাবে দোয়া কামনা করা হয়। বর্তমান কমিটির সু-যোগ্য নেতৃত্বের কারনে কোন প্রকার ঝই-ঝামেলা ছাড়াই সুন্দর ভাবে ওয়াজ মাহফিল শেষ হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here