মসজিদে বিস্ফোরণে নিহতদের দাফনের সহায়তায় সাদাকাহ ফাউন্ডেশন

0
474

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া মুসল্লিদের জানাজা ও দাফন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন।

Advertisement

মাওলানা সাদিকুর রহমান আজহারীর নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল ঘটনার পরপরই নারায়ণগঞ্জের ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা অসহায় পরিবারগুলোর খোঁজখবর নেন।

সংস্থাটির প্রতিনিধিরা জানান, নিহত মুসল্লিদের জানাজা ও দাফনের বিষয়ে সার্বিক সহযোগিতার কাজগুলো এগিয়ে চলছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হওয়া ৩৭ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here