‘মসজিদে’ বসে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে এক হাফেজ আটক

0
697

অবি ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পেট্রল পাম্পের নামাজ পড়ার স্থানে (মসজিদ) বসে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন কোরআনের এক হাফেজ। তার নাম হাফেজ শহীদুল্লাহ। তার দেয়া তথ্যমতে আটক করা হয় আরও ছয়জনকে। জব্দ করা হয়েছে ৩৬ হাজার ইয়াবা বড়ি।সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের একটি দল অভিযান চালিয়ে হাফেজ শহীদুল্লাহকে আটক করে।

Advertisement

 

আটক অন্য ছয়জন হলেন- স্বপন দত্ত, মাহবুর সরদার, মাহমুদ হোসেন, ইসমাইল হোসেন, কালা হাসান ও বরকত আলী । পুলিশ বলছে, কেউ সন্দেহ করবে না, এই ভরসায় নামাজের স্থনে বসে কারবার চালাতেন ওই হাফেজ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, একটি মিনি ট্রাকে করে রাজধানীতে ইয়াবা আসছে এমন খবরে সোমবার সন্ধ্যার পর অভিযানে যান তারা। সন্ধ্যা থেকে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। রাতে খবর আসে যাত্রাবাড়ী থেকে পোস্তগোলার দিকে যেতে একটি সিএনজি পাম্পের কাছে হাত বদল হবে ইয়াবার।

সে অনুযায়ী অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা। এ সময় পাম্পের পাশের নামাজের স্থানে প্রবেশ করেন হাফেজ শহীদুল্লাহ। তার পিছু পিছু আরেকজনকে আসতে দেখে সন্দেহ হয় গোয়েন্দা পুলিশের। অবশেষে সেখান থেকে ইয়াবার হাত বদলের সময় হাতেনাতে আটক হন দুই জন। শহীদুল্লাহর সঙ্গে আটক স্বপন দত্ত জানান ইয়াবার চালানটি তিনি মাদারীপুর নিতেন। আর শহীদুল্লাহ জানান, স্টেডিয়াম মার্কেট ছাড়াও মোট পাঁচ জায়গায় তিনি ইয়াবা সরবরাহ করতেন। পরে শহীদুল্লাহর দেয়া তথ্যে যে ট্রাকে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসা হয়েছিল জব্দ করা হয় সেটিও।শহীদুল্লাহ বাড়ি টেকনাফে। হাফেজিয়া পাস করার পর তিনি ভারতের দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পাস করেন। দ্রুত ধনী হওয়ার বাসনায় তিনি জড়িয়ে পড়েন ইয়াবার কারবারে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here