হযরত ফাতিমা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) যখন সমজিদে প্রবেশ করতেন তখন প্রথমে দুরূদ পাঠ করতেন তার পরে বলতেন:
হে আল্লাহ, আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন! মসজিদ থেকে তিনি যখন বের হতেন তখনও প্রথমে দুরূদ পাঠ করতেন এবং পরে বলতেন:
হে আল্লাহ, আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজা সমূহ খুলে দিন।
ইমাম তিরমিযী (র:) বলেন: হযরত ফাতিমা (রা:) বর্ণিত হাদিসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩১৪)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।

