মন্ত্রীর কাছে হেরে গেলেন এসপি হারুন

0
765

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বনাম এসপি হারুন অর রশিদ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে মন্ত্রীর দলের কাছে ২-১ গোলে হেরে গেছেন পুলিশ সুপারের নেতৃত্বাধীন দল।

Advertisement

আজ বুধবার বিকেলে রূপগঞ্জ সরকারী মুড়াপাড়া কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ম্যাচে স্থানীয় লোকজন বিশেষ করে চেয়ারম্যান, মেম্বার সহ সংশ্লিষ্টরা খেলায় অংশ নেয়ার কথা থাকলেও রূপগঞ্জে মন্ত্রীর পক্ষে বহিরাগত লোকজনকে খেলানো হয়েছে। খেলার ঠিক আগ মুহূর্তে বিষয়টি ধরা পড়লেও পরিস্থিত স্বাভাবিক রাখতে এ নিয়ে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি এসপি হারুন অর রশিদের দলটি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, ইউএনও মমতাজ বেগম, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here