মনপ্রতি ১হাজার টাকা মুল্য নির্ধারণের দাবী- কলাপাড়ায় ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল

0
468

আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা॥ পটুয়াখালীর কলাপাড়ায় ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌর শহরে এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কৃষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছেন। মানববন্ধনকালে কৃষকদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির।

Advertisement

স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে বীজ রোপন, সার প্রয়োগ, কীটনাশক, কাটা ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মন ধান।  বর্তমানে ধানের মন বিক্রি হচ্ছে পাঁচ’শ থেকে ছয়’শ টাকায়।

এতে করে ধান বিক্রি করে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পায় কৃষকরা। এ কারনে কৃষকরা দিন দিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। অলাভজনক কৃষি পন্য হিসেবে ধান চাষের প্রতি অনাগ্রহ দেখা গেছে।

তাই কৃষকদের দাবি প্রতি মন ধানের দাম কমপক্ষে এক হাজার টাকা থাকা দরকার। এছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগ সৃষ্টি করার দাবী জানান কৃষকরা।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here