দুই দলে থাকবেনা জাতীয় পার্টি: রওশন এরশাদ

0
593

ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার একটি বাসা থেকে আমির হোসেন ভূঁইয়া (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

 

সোমবার রাত এগারটার দিকে ডবলমুরিং থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ডবলমুরিং থানার এস আই মো. মানিক মিয়া সুপ্রভাতকে এ তথ্য জানান।
নিহত আমির হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার জাফর আহমেদ ভূঁইয়ার ছেলে।

এস আই মো. মানিক মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনতলা একটি ভবনের ছাদে টিনসেট ব্যাচেলর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের বরাতে এসআই মো. মানিক বলেন, ওই বাসায় তার এক আত্মীয়ের সঙ্গে আমির থাকত। তারা দু’জনে একটি থাই গ্লাসের দোকানে কাজ করে। সোমবার সকালে অপরজন দোকানে গেলেও আমির যায়নি। রাতে অন্যজন এসে আমিরের লাশ ঝুলতে দেখলে বাসার কেয়ারটেকার জানায়। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এস আই মো. মানিক মিয়া বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গলায় ফাঁস দিয়ে আমির আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here