মদপানে ২৭ জনের মৃত্যু; ৩০০ জন গুরুতর অসুস্থ

0
679

ইরানের মদপানে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০০ জনের বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। দেশটির পাঁচটি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইরানের জরুরি সেবা সংস্থা রবিবার এ কথা জানিয়েছে।

Advertisement

ইরানে মদপানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে এমন ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) জানায়, এখন পর্যন্ত পাঁচ প্রদেশে ১৭৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে মদপান নিষিদ্ধ হয়। কিন্তু দেশটিতে ঘরে তৈরি মদ সহজলভ্য এবং গোপনে এর বেচাকেনা হয়ে থাকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here