ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জনের প্রানহানি

0
837

ভারতে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরের আগে তেলেঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলার একটি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি। এমনটাই জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা। বাসটিতে মোট ৭০ জন আরোহী ছিল। বাসটি কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে যাচ্ছিল বলে জানা গেছে।

Advertisement

কর্মকর্তারা জানিয়েছেন, শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোড থেকে ছিটকে বাসটি পাশের উপত্যকায় পড়ে যায়। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে নিজেদের এলাকায় ফিরছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ তদারক করা জাগিতালের জেলা কালেক্টর এ শরৎ ফোনে পিটিআইকে বলেছেন, ‘সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।’ ভারতের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনা এড়াতে ঘাট রোডে চলাচলের বিষয়ে স্থায়ী নির্দেশাবলী ও বিধিনিষেধ দেওয়া আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here