ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও চেক বিতরণ

0
254

ভোলা প্রতিনিধিঃ ভোলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৩  অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান। সভার শুরুতে বার্ষিক রিপোর্ট পেশ করেন ক্লাবের সাধরণ সম্পাদক অমিতাভ রায় অপু।

Advertisement

এ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও সাবেক সভাপতি আবু তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক ও লেখক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, কামাল উদ্দিন সুলতান, আহাদ চৌধুরী তুহিন, জুন্নু রায়াহান, হসিব রহমান, শাহদাত হোসেন শাহীন, নাসির লিটন, হেলাল উদ্দিন, হোসাইন সাদী, এম ছিদ্দিকুল্লাহ, আদিল হোসেন তপু, হাসনাইন আহমেদ মুন্না প্রমূখ।

সদস্যদের বক্তব্যে ক্লাবের অতীত, বর্তমান পর্যালোচনা শেষে ভবিষ্যৎ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়। ক্লাবের উন্নয়নে আধুনিক হলরুম, আইটি রুম, উন্নত পাঠাগারসহ আরো কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণট্রাস্ট এর পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠান সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা এবং সার্কেল এসপি রিপন চন্দ্র সরকার

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here