ভোলা আলিনগর ইউপি আ’’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
716

ভোলা সদর উপজেলার ৮নং আলিনগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আলিনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর মাঠে মোশারেফ এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম, ৮নং আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান বশির আহম্মেদসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কাউন্সিল ও ডেলিগেট নেতৃবৃন্দ, সুধীজন প্রমূখ।
এসময়  বক্তরা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার  ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আজ দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
আলোচনা শেষে ১ম কাউন্সিল অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান বশির আহম্মেদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো: মোশারেফ হোসেন ভান্ডার।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here