ভোলায় ৩’শ ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
1581

আল-আমিন এম ত্ওাহীদ ভোলাঃ
ভোলায় ৩’শ ৪২ পিস ইয়াবাসহ মোঃ আলতাফ হোসেন (৩৮) নামের মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার পৌরশহর টাউন হলের সামনে থেকে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিস সুপার মোঃ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা ডিবি গোয়েন্দা শাখার (ওসি) ফারুখ আহম্মেদ এর নেতৃত্বে, ডিবি’র একটি টিম টাউন হল এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ আলতাফকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৪২ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় আটককৃত আলতাফ কে আসামী করে ভোলা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here