ভোলায় যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে

0
1323

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি ॥ আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে। এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ভোলা জেলায় পালিত হয়েছে শোকাবহ ১৫ আগস্ট। বঙ্গবন্ধুর কৃতিতে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সকালে, ভোলা জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে ১৫ আগস্ট উপলক্ষ্যে একটি বিশাল শোক র‌্যালী বের করে জেলা আওয়ামীলীগ। র‌্যালিটি ভোলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় শোক র‌্যালীতে অংশ গ্রহণ করেন, ভোলা জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগসহ দলীয় অঙ্গ-সংগঠন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু’র সভাপতিত্বে, এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেরফ হোসেন। জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব  প্রমুখ। পরে র‌্যালি ও আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং কাঙ্গালী ভোজের মধ্য দিয়ে শেষ হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here