ভোলায় পুলিশের ভয় দেখিয়ে জমি বিরোধের জেরধরে পিঠিয়ে আহত

0
1309

ভোলা প্রতিনিধি ্॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের চর ভেদুরিয়া এলাকায় গতকাল শনিবার পুলিশের ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ।
সরেজমিনে জানা যায়, চর ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৭০) দেওয়ানের ভোগ দখলীয় সম্পত্তি পার্শ্ববর্র্তী এলাকার বাসিন্দা মান্নান (৪০), সেলিম, দিপ্টীসহ কয়েকজনে জোর করে দখলের চেষ্টা চালায়। এসময় সামসুদ্দিনের পরিবার বাধা দিলে আসলে তাদেরকে পিঠিয়ে আহত করে ফেলে রেখে যায়। এ ঘটনায় সামসুদ্দিনের স্ত্রী নিরুতাজ বেগম (৪৫) গুরুতর আহত হয়। আহত নিরুতাজ বেগমকে উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে নিরুতাজ বেগম ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডের ৬৭নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
সামসুদ্দিনের পরিবার সূত্রে জানায়, মান্নান, সেলিম, দিপ্টী তাদের ভাই বর্তমানে পুলিশে চাকুরী করে। তার দোহাই দিয়ে আমাদের জমি দখল করতে চায়। তারা প্রতিদিন পুলিশ মঞ্জুর ভয় দেখিয়ে আমাদেরকে আতংকে রাখে। পুলিশে চাকুরী করে মঞ্জু হুমকি দামকি দিয়ে থাকেন। জোর করে জমি দখল করে নিবে কোন বাবায় ঠেকিয়ে রাখতে পারবে না।
এবিষয়ে, মান্নানের পরিবারের কাছে জানতে চাইলে, তাদের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি।
এবিষয়ে আহতদের পরিবারের কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে, মামলার প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here