ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়নে শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে জেহাদি বই ও সরকার বিরোধী লিফলেট,পোস্টার বিতরণ করার সময় মোঃ ইলিয়াছ (২২) নামের এক শিবিরের নেতাকে আটক করেছে উত্তর দিঘলদী ইউনিয় ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন (মাঈন)। আটকের সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনতা, সুমন হারাই, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান দূর্যোগ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম কাজল।
পরে ভোলা সদর মডেল থানার পুলিশের হাতে সোপর্দ করেন। আটককৃত শিবিরের নেতা মোঃ ইলিয়াছ ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামে বাসিন্দা মোঃ বশির গাইনের ছেলে বলে জানা যায়। শিবির নেতা মোঃ ইলিয়াছ ভোলা সরকারি কলেজের অনার্স সমাজকর্ম বিভাগের ছাত্র বলে জানা যায়।
থানা সূত্রে জানায়, সরকার বিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করার সময় এলাকার ইউনিয়ন ছাত্রলীগ নেতার হাতে আটক হয়। পরে আমাদেরকে খবর দিলে ঘটনাস্থল থেকে জেহাদি বই ও লিফলেট পোস্টারসহকারে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞেসাবাদে ঘটনার সততা শিকার করেছে শিবির নেতা ইলিয়াছ। তার কোন বড় ভাই এই সকল কাজ করতে বলেছে। তার বড় ভাইয়ের নাম প্রকাশ করেনি জিজ্ঞেসাবাদ চলছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর খায়রুল ঘটনার সততা নিশ্চিত হয়ে জানান, ইলিয়াছ নামের এক শিবিরের নেতাকে আটক করা হয়েছে। জিজ্ঞেসাবাদে সে সততা শিকার করেছে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে সরকার বিরোধী বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার প্রমান ও তথ্য পাওয়া গেছে।
