ভোলার মাদক ব্যবসায়ীর গডফাদার আব্বাস আটক

0
897

ভোলার টপ-টেন মাদক ব্যবসায়ী গডফাদার মো: আব্বাস ওরফে টেরকা আব্বাস (৩০) কে গতকাল সোমবার রাত ১২টার দিকে ভোলা সদর উপজেলার আলিনগর মাদ্রাসা বাজার এলাকায় ভোলা সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১৩পিচ ইয়াবাসহ আটক করেছে।
থানা সূত্রে জানায়, আনুমানিক রাত ১২টার সময় ভোলা সদর মডেল থানার এস.আই জসিমসহ সঙ্গীয় একটি পুলিশের টিম অভিযান চালিয়ে আব্বাসকে আটক করা হয়। তল্লাশী চালিয়ে তার সঙ্গে থেকো ১৩পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন ঘটনার সততা নিশ্চিত হয়ে সাংবাদিকদেও জানান, আব্বাস ভোলা শহরের বড় একজন মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত রয়েছে। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এর আগেও দুইবার মাদকসহ আটক হয়। জেল থেকে ছাড়া পেয়ে শুরু হয় আব্বাসের মাদক ব্যবসা।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিজ্ঞেসাবাদ শেষে আব্বাসের বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here