ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার এ অভিযান কালে কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারে অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে পঁচা দই, দইয়ের ওজনে ২কেজি তে পাওয়া যায় ১কেজি ২৪০ গ্রাম ফাঁকি ৭৬০ গ্রাম, এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৬ ধারায় জরিমানা করা হয় ৫ হাজার টাকা, নষ্ট ফল রাখা ও প্যাকেটের ওজন কারচুপি করা, অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার রাখা ও ঢাকনা বিহীন খাদ্য বিক্রি করার জন্য জরিমানা করা হয় ভোক্তা আইন এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স সাধনা কসমেটিক্স এ আমদানিকারক সিল বিহীন বিদেশী পন্য বিক্রির উদ্দেশ্যে রাখার জন্য আইনের ৩৭ ধারায় জরিমানা করা হয় ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা। এছাড়া ভোক্তার অধিকার সংরক্ষন আইনের লিফলেট স্টিকার বিতরণ করা হয় । অভিযানে সহযোগিতা করেন রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সদস্যবৃন্দ এবং জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু । গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, জনস্বার্থে আমাদের নিয়মিত বাজার তদারকি অব্যা্হত থাকবে, পাশাপাশি ভোক্তাদেরও আরো সচেতন হবে, যদি পন্যের গুনগত মান ঠিক না থাকে, মূল্য বেশি নেয় অর্থাৎ যেকোনো কারচুপির বিরূদ্ধে ভোক্তা অধিকারে অভিযোগের সুযোগ আছে এবং অধিদপ্তর প্রতিটি অভিযোগের দ্রুত নিস্পত্তি করে থাকে।।

