ভৈজ্য তেলের মধ্যে মৃত ইঁদুর,১৫ হাজার টাকা জরিমানা

0
1466

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ভৈজ্য তেলের মধ্যে মৃত ইঁদুর পাওয়া যাওয়ায় মেসার্স স্বপন সাহা স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার খান্দারপাড় বাজারে অভিযান চালিয়ে ওই দোকানিকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

শামীম হাসান জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের মেসার্স স্বপন সাহা স্টোরে গেলে সেখানে ড্রামের তেলের মধ্যে মৃত ইঁদুর পাওয়া যায়। ওই দোকানদার এসব অপরিচ্ছন্ন তেল ক্রেতাদের কাছে বিক্রির দায়ের দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওইসব তেল জব্দ করে নষ্ট করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here