“ভেজাল মুক্ত খাদ্য আমাদের অধিকার” শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
861

সোমবার বিকাল ৪ঘটিকায় মেরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন শাখার উদ্দ্যেগে “ভেজাল মুক্ত খাদ্য আমাদের অধিকার” শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন শাখার সভাপতি জনাব ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান ।

Advertisement

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান জনাব এস এম মোরশেদ ও ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হালিম। এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন শাখার উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশন সচিব জনাব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল আউয়াল ও বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি মেরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জনাব মোঃ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ ফজলুর রহমান মিরাজ, কোষাদক্ষ মোঃ আব্দুল মমিন, সহ সাংগঠিনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মিলন শেখ, দপ্তর সম্পাদক মনির হোসেন, সহ-কোষাদক্ষ রহমত উল্লাহ ফেকুসহ অন্যান্যরা।ফাউন্ডেশনের উন্নতিকল্পে বক্তারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য তুলে ধরেন। এছাড়া বিভিন্ন সমস্যা উল্লেখ করে সেগুলি সমাধানের দাবী জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here