‘‘ভূয়া মুক্তিযোদ্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সকল সম্পত্তি বাজেয়াপ্ত, চাকুরী থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0
1433

এজাজ রহমানঃ অদ্য ২৭ জুন ২০১৮, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে ‘‘ভূয়া মুক্তিযোদ্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সকল সম্পত্তি বাজেয়াপ্ত, চাকুরী থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- মোঃ বাহারানে সুলতান বাহার, বক্তব্য রাখেন- এম জলিল-সভাপতি জাতীয় গণতান্ত্রিক লীগ, মোস্তাক আহমেদ চেয়ারম্যান-ন্যাপা ভাসানী, অধ্যাপক সিদ্দিকুর রহমান, জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর, মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ই- চেয়ারম্যান জয়বাঙলা মঞ্চ, এস এম আনোয়ার শাহ্, ধর্ম উপ কমিটি-বাংলাদেশ আওয়ামীলীগ, মোঃ সোলায়মান হোসেন নোমানী-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি, মো. রোকন উদ্দির পাঠান, সাধারণ সম্পাদক-মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মো. শামীম, ভাবনা, মিন্টু সহ অন্যান্য নেতৃবন্দ।

Advertisement

বক্তারা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হানজালা একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি বহু দুর্নীতি, অনৈতিক কাজের সাথে লিপ্ত। ইতিমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকার ও গণমাধ্যমে প্রকাশিত খবরের দেশবাসী অবগত আছেন। কিন্তু কোন অদৃশ্য কালোশক্তির সহযোগিতায় হানজালার মহান মুক্তিযুদ্ধের সরকারের গুরুত্বপূর্ন পদে বহাল রয়েছেন? যাহা অত্যান্ত নিন্দনিয় ঘৃণা বটে। আমরা সাধারন জনগন মনে করি মহান মুক্তিযুদ্ধে সম্মান মর্যাদা রক্ষার সার্থে ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধাদের কলঙ্ক করে ভূয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে জাতি কলঙ্কমুক্ত হবে না। আমাদের দাবী, বর্তমান মুক্তিযোদ্ধাকালীন সরকারের এই ভূয়া মুক্তিযোদ্ধাকে অবিলম্বে চাকুরী থেকে বহিঃষ্কার এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে আইনের কাছে হস্তান্তর জরুরীভাবে দরকার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here