ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31587

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31587, 'post_views_count', '0')

0
কামরুল হাসান রুবেলঃ ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ভুমি মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীরা যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে তাদের বিচার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম এ ইউসিবি ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
ভুমি মন্ত্রী এসময় আরও বলেন তার মন্ত্রণালয় ^চ্ছ থাকবে কেউ দুর্নীতি করতে পারবে না এমনকি আমিও যদি দুর্নীতি করে থাকি আমারও বিচার হবে। আমি মন্ত্রী হওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। তাই মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ২৮ ফেব্রæয়ারি মধ্যে সম্পদ এর হিসাব চেয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে এই নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য ছিলো সেই নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করেছিলো তারা নির্বাচনে জিততে পারেনি সেই দায়ভার জাতি নেবে না।বিএনপির যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের সংসদে এসে কথা বলা উচিত তারা তাদের কথা বলুক সেই ফিল্ড তো সংসদে আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরও বিএনপির সাথে কথা বলার সুযোগ নেই। মন্ত্রী এসময় আরও বলেন সাভার ও আশুলিয়াসহ সারা দেশে যারা নদী নালা ও খালবিল দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হবে। এছাড়া ভুমী দস্যূদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে এসময় ইউসিবি ব্যাংকের এ·িকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী,ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিলসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিংক সাইফুজ্জামান চৌধুরী ভুমি মন্ত্রী।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here