ভালো কাজে পুরষ্কৃত জেলা ডিবি পুলিশ

0
673

ইয়াকুব নবী ইমন :
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখাকে পুরষ্কৃত করেছেন পুলিশ সুপার ইলিয়াছ শরীফ। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়েরের নেতৃত্বে চাটখিল উপজেলার মমিনপুরের চাঞ্চল্যকর ইতি হত্যা মামালার রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িত ৩ জন আসামী গ্রেফতার ও বেগমগঞ্জের চৌমুহনী শহরের চৌরাস্তায় অভিযান চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার সহ ২ জন চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সফল অভিযান ও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ডিবির এই টিমকে ২০,০০০ টাকা পুরস্কার প্রদান করেন। জেলা পুলিশ প্রধানের এমন মূল্যায়লে আনন্দে অভিভূত গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

Advertisement

এক প্রতিক্রিয়ায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, স্যারের এমন মূল্যায়ন ভবিষ্যতে আমাদের আরো ভালো কাজে অনুপ্রেরনা জোগাবে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস নির্মূলে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here