ভারত সরকারের আমন্ত্রনে রেলপথ মন্ত্রী আজ ভারত যাচ্ছেন

0
1061

অবি ডেস্ক:রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি আজ (৩ আগস্ট) বিকালে ভারত সরকারের রেলপথ মন্ত্রীর আমন্ত্রনে ভারত যাচ্ছেন। এ সফরে ৮ সদস্যের প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দু জন সদস্য মোঃ আসাদুজ্জামান নূর এমপি (নীলফামারী-২) এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিম এমপি (নোয়াখালী-১) সহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।

Advertisement

এ সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যাবস্থা, ট্রেনের অপরেশন সহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০ টি ব্রডগেজ এবং ১০ টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয় সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সাথে প্রতিনিধি দলটি আলোচনা করবেন। আগামী ৮ আগস্ট বাংলাদেশের প্রতিনিধি দলটির দেশে আসার সম্ভাবনা আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here