‘ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার’

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 79330

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (79330, 'post_views_count', '0')

0

ভারত থেকে আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) প্রথম ধাপে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসছে বলে জানিয়েছেন বাণিজ্য
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
রেজওয়ানুর রহমান বলেন, প্রথম পর্যায়ে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের (শুক্রবার) মধ্যে আসার কথা
রয়েছে। অবশিষ্ট পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে।
দেশের বাজা রে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে জি টুজি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির
সিদ্ধান্ত নেয়। তবে ভারতের অভ্যন্তরীণ বা জারের দাম বাড়ায় দেশটির সরকার রপ্তানি বন্ধ করে দেয়। এতে বিপাকে
পড়ে বাংলা দেশ। পরে হঠাৎ করে পণ্যটির দাম অনেক বেড়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশে
সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেয় ভারত সরকার। এরপর থেকেই ধীরে ধীরে দেশের বাজারে কমতে
থাকে পণ্যটির দাম।
গতকাল বুধবার (২৭ মার্চ) ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া
হয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
এর আগে, গত ২ মার্চরাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের
আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছিলেন, চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার টন
পেঁয়াজ আসবে। এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে, এখন দেশে হালি পেঁয়াজের পূর্ণাঙ্গ মৌসুম চলছে। পেঁয়াজের দাম এখনো সহনীয় আছে। ভারতীয় পেঁয়াজ
বাজারে এলেও দামের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here