ভারতের ক্রিকেটারের মৃত্যু মাঠেই

0
684

অপরাধ বিচিত্রা ডেস্কঃ মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার পদ্মনাভ জোডুকাল্লু। শনিবার ভারতের কেরালার কাসারাগোডে স্থানীয় ক্রিকেট ম্যাচে বল করছিলেন ২০ বছর বয়সী এই তরুণ।

Advertisement

 

কেরালার উপ্পলার কাইয়ারের বাসিন্দা এই ক্রিকেটার এ দিন বোলিংয়ে রান আপে দৌড়ানোর সময় হঠাতই বুকে হাত দিয়ে মাঠে পড়ে যান। সঙ্গে সঙ্গে অন্য ক্রিকেটার এবং আম্পায়াররা তার কাছে ছুটে যান। তাতক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালের ১৭ এপ্রিল বাংলা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার অঙ্কি কেশরি ফিল্ডিং করার সময় অন্য খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পান। হাসপাতালে ভর্তি করার তিন দিন পর তার মৃত্যু হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here