ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স

0
1039

ভারতের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স তাদের শিক্ষাসেবা কার্যক্রম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পেপার উপস্থাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইনন্সিটিউটের অন্যতম উদ্যোক্তা ভারতের প্রখ্যাত চিকিৎসক, ভেল ভিউ ক্লিনিক এর ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডাঃ শবনম আগরওয়াল।

Advertisement

 

তিনি বলেন পেশার সঠিক মূল্যায়ন ও বিকাশ তখনি সম্ভব, যখন সেই পেশা সংক্রান্ত বিষয়টি তৃণমূলের উপযুক্ত করে পঠন-পাঠনের মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যায়। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় এ সত্য অনুভব করেছিলাম বলেই ২০০২ সালে প্রতিষ্ঠা করি নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স। এ ইনন্সিটিউশন গড়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্রী বিমল কুমার নোপানি। পশ্চিমবঙ্গের এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ভারতবর্ষে ব্যাপক সুনাম কুড়িয়েছে। এ ইনন্সিটিউশন্স -এর দু’টি প্রতিষ্ঠান রয়েছে, এর একটি নোপানি ইনন্সিটিউট অব ম্যানেজমেন্ট ষ্টাডিজ, যা মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনোলজি নামে অধিক পরিচিত) এর অধিভূক্ত। অন্যটি হচ্ছে নোপানি ইনন্সিটিউট অব হেলথ্ কেয়ার ষ্টাডিজ, যা কলকাতার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ্ সাইন্স এর অধিভূক্ত প্রতিষ্ঠান।

১৯৯৩ সালে নোপানি ফাউন্ডেশন কর্তৃক নোপানি গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটি গুণগত মানের কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ ও শিল্পের চাহিদানুযায়ি দক্ষ জনশক্তি তৈরিতে মানসম্মত শিক্ষা প্রদান করছে। এখান থেকে পড়ালেখা শেষে অধিকাংশ শিক্ষার্থীই কর্মজীবনে ভাল করছে। অনেকে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছে, অনেকে সফল উদ্যোক্তা হচ্ছে আবার অনেকে আত্মনির্ভরশীল হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করছে।

বর্তমানে নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স পাঁচটি ক্ষেত্রে বিশেষায়িত কোর্স পরিচালনা করছে। কোর্সগুলো হচ্ছে- ব্যাচেলর ইন বিজনেস এডমিনিষ্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (বিসিএ), ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট (বিএইচএম); এ কোর্স ৩ টিতে শিক্ষার্থীদের এসএসসি পাস করে ভর্তি হতে হয় আর ৩ বছরে ৬ টি সেমিস্টার সম্পন্ন করতে হয়। এছাড়াও রয়েছে ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি)। ৪ বছর ৬ মাসের এ কোর্সটিতে ভর্তি হতে হলে এসএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হয়। আরও রয়েছে মাস্টার ইন ফিজিওথেরাপি (এমপিটি)। ২ বছরের এ কোর্সটিতে পড়তে হলে বিপিটি ডিগ্রি থাকতে হয়।

তিনি আরও বলেন- নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স এর বিভিন্ন শাখায় বাংলাদেশী শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্তে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে একটি কাউন্সিলিং অফিস প্রতিষ্ঠা করা হবে। যার মাধ্যমে এ দেশের শিক্ষার্থীরা খুব সহজে আমাদের সম্পর্কে জানতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে পারবে।
পেপার উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাঃ শবনম আগরওয়াল। এসময় তিনি নোপানি গ্রুপ অব ইনন্সিটিউশন্স এর মনোনীত কাউন্সিলর (বাংলাদেশ) গিয়াস উদ্দিন আহমেদকে পরিচয় করিয়ে দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here