ভারতীয় দুই নাগরিক বাংলাদেশে আটক ২০টি স্বর্ণের বারসহ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11145

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11145, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে ভারতীয় দুই নাগরিক বেনাপোল চেকপোস্টে সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে । বেনাপোলের কাস্টমস শুল্ক গোয়েন্দারা শুক্রবার দুপুরে তাদের আটক করে শরীর তল্লাশি করে পায়ুপথে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো

Advertisement

 

উদ্ধার করে। আটককৃতরা হলেন- ভারতের দিল্লির উত্তমনগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে কাস্টমস গোয়েন্দাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তারা প্রথমে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি করে দুইজনের পায়ুপথে বিশেষ পদ্ধতিতে রাখা দুই কেজি ওজনের ১০টি করে ২০টি সোনার বার পাওয়া যায়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে গত বুধবার সকালে ভারতে পাচারের সময় বাংলাদেশের শরীয়তপুরের হাজি সাফদার মাতবরকান্দি এলাকার নাওডুবা জাজিরা গ্রামের ইব্রাহিম মাতব্বরের ছেলে ইলিয়াস ও গোপালগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর খানের ছেলে মহসিন খানকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছিলেন কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here