ভাঙা বন্ধ করতে আমি কি আপনাকে একবারও ফোন দিয়েছি

0
492

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে টানা দ্বিতীয়বার মুকুট জিতেছে আবাহনী লিমিটেড। ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প।

Advertisement

 

তবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা লিগে খেলা ক্রিকেটারদের ক্যাম্প থেকে দুদিনের ছুটি দেয়া হয়েছে। তবে বিশ্রাম নেননি মাশরাফি বিন মুর্তজা। ছুটি পেয়েই নড়াইলে ছুটেছেন তিনি। পরিবার নয়, নিজের এলাকার উন্নয়নকাজের তদারকিতে সেখানে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এর মধ্যে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, ডিজিটাল হাজিরা শুভ উদ্বোধন করেন মাশরাফি। ১৩ কোটি টাকা ব্যয়ে নাকসী মাদ্রাসা বাজারের মসজিদের কাজেরও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা হোস্টেলের উদ্বোধনও করেন মাশরাফি। শুধু তাই নয়, নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলাপর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি। ওই সময় তিনি বলেন, নড়াইলের উন্নয়নে মাস্টার প্ল্যান করেছি। আমরা একটি পরিকল্পিত মডেল জেলা গড়তে চাই। ইতিমধ্যে কাজ শুরু করেছি। পৌরসভার উন্নয়নে পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন নদীতীরবর্তী এলাকায় ভাঙনরোধে কাজ করে চলেছি। সবশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লিগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এক সরকারি কর্মকর্তা তাকে জানান, উন্নয়নের লক্ষ্যে উচ্ছেদ অভিযানে অনেকে অবৈধ স্থাপনা ভাঙতে বাধা দিচ্ছেন। জবাবে সাংসদ বলেন, ভাঙা বন্ধ করতে আমি কি আপনাকে একবারও ফোন দিয়েছি?

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here