ভাই বোনের মৃত্যু হলো পানিতে ডুবে

0
643

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের টেঘরিয়া গ্রারে মিরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার সারোয়ার লস্কর জানান, মিরাপাড়া জামে মসজিদের ঈমাম আব্দুল মমিনের ৩ বছরের শিশু কন্যা রুবাইয়া দুপুর ১২ টার দিকে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

Advertisement

এ সময় মমিনের পাঁচ বছেরে পুত্র হুজাইফা বোনকে পানিতে ডুুবে যেতে থেকে তাকে বাঁচাতে পুকুর পারে যায়। কিন্তু বোনের সাথে সেও পানিতে পরে ডুবে যায়। দীর্ঘক্ষন তাদের কোন খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে পুকুর ঘাটে তাদের লাশ ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলার নীমতলা জনসেবা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ব্যাপরে সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ জানা, বিষয়টি সম্পর্কে তারা অবগত নয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here