বড় দুই ভাইয়ের হাতে উজিরপুরে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নির্যাতিত

0
724
কামরুল হাসান রুবেলঃ নৈতিক মূল্যবোধ যখন অবক্ষয় হয় তখনই ঘটে এই ধরনের ঘটনা, তারই পুনরাবৃত্তি হলো ভাইয়ের হাতে ভাই নির্যাতিত এবং হত্যার চেষ্টার মতো নির্লজ্জ ঘটনা।পাওনা টাকা চাওয়ায় নিজের ছোট ভাইকে রড দিয়ে পিঠিয়ে হত্যার চেষ্টা করেছে বড় দুই ভাই । এঘটনায় আহত ছোট ভাই  মোঃ খায়রুল আলম (৩৩)নিজের বড় ভাই কামরুল ইসলাম(৪২) ও মেঝো ভাই সাইফুল ইসলাম হাওলাদার(৩৭) বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ করেছে সাভার মডেল থানায় । সোমবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুরে ইমরান সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে ।
 আহত  মোঃ খায়রুল আলম জানান, কয়েক বছর পূর্বে  মেঝো ভাই সাইফুল ইসলামকে বিদেশ যাওয়ার জন্য ১১ লক্ষ টাকা  ধারদেন তিনি ।সাইফুল ইসলাম বিদেশ গিয়ে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও পরে  টাকা আর ফেরত দেয়নি ।ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি টাকার কথা অস্বীকার করে বলেন,কিসের টাকা আমারে ফোন দিবি না।  বরঞ্চ টাকা না দিয়ে, আমাকে নানাভাবে হুমকি ধামকি দেয়।তাই পাওনা টাকা চাওয়ার কারনে পারিবারিক ভাবে ভাইদের সাথে বিরোধ তৈরি হয়।
গত কয়েক মাস পূর্বে সাইফুল ইসলাম দেশে ফিরে আসে। আজ ছোট ভাই মোঃ খায়রুল আলমকে সাভারে বড় ভাইয়ের বাসায় আসতে বলে । পরে মোঃ খায়রুল আলম বড় ভাইয়ের বাসায় আসলে পাওনা টাকা চাওয়ায় উত্তেজিত হয়ে বড় ও মেঝো ভাই রড় দিয়ে ছোট ভাই মহাসিনের মাথায় ও সাড়া শরীরে আঘাত করে । পরে স্থানীয়রা তার চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাসের কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি আমাদের বলেন,একটি লিখিত অভিযোগ হয়েছে । ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।আহত মোঃ খায়রুল আলম বরিশালেন উজিরপুর থানার, চুঙ্গিপাড় গ্রামের মোঃ আব্দুল রহিম হাওলাদারের  ছোট  ছেলে।  মোঃ খায়রুল আলম উজিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নির্বাচিত  কাউন্সিলর।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here