ব্রিটেনের রানি এলিজাবেথ ব্যাগের বয়স ৫০ বছর

0
675

অবি ডেস্ক: বিত্ত বৈভবের কোনোই অভাব নেই। অথচ তিনিই কিনা একটি হ্যান্ডব্যাগে অর্ধ শত যুগ পার করে দিয়েছেন। তেমন আহামরি কিছু নয় দেখতে সেটি। কালো রঙের ছোট্ট ব্যাগটি খুবই সাধাসিধে। তিনি ব্রিটেনের রানি। রানি এলিজাবেথ সেটি ব্যবহার করছেন ৫০ বছর ধরে!

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, রানি এলিজাবেথের এই ব্যাগটির নাম ‘লানার’। ব্যাগটি রানির অত্যন্ত পছন্দের। তাই বিশেষ অনুষ্ঠানে কখনোই হাতছাড়া করেন না ব্যাগটি। যে সব বড় বড় অনুষ্ঠানে রানি অংশগ্রহণ করেন, সেখানে তার হাতে থাকে এই কালো রঙের ব্যাগ। এমনকি গত বছর উইন্ডসর ক্যাসেলের ড্রয়িংরুমেও এই ব্যাগকে সঙ্গী করেছিলেন রানি এলিজাবেথ। ১৯৬৮ সাল থেকে এই কালো ব্যাগটি ব্যবহার শুরু করেছিলেন রানি এলিজাবেথ। রাজকীয় কিছু সূত্র জানিয়েছে, ব্যাগটি রানি খুবই পছন্দ করেন। এই ব্যাগ তৈরি করা কোম্পানির প্রশংসাও করছেন অনেকে। কারণ ৫০ বছর ধরে একটি ব্যাগের টিকে থাকাও তো কম কথা নয়!

রানি এলিজাবেথের এই ব্যাগটি বিশেষভাবে নকশা করা। এই ব্যাগটি নিয়েই ১৯৭০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছিলেন তিনি। আবার ২০০০ সালে বিল ও হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের সময়ও এই ব্যাগটিই ছিল রানি এলিজাবেথের সঙ্গী। আবার ২০১৭ সালে রাজকীয় প্যারেডেও এই ব্যাগ নিয়ে গিয়েছিলেন রানি এলিজাবেথ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here