ব্যারিস্টার মইনুল কারাগারে ডিভিশন চান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29084

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29084, 'post_views_count', '0')

0

মানহানির মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

Advertisement

 

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ ব্যাপারে মইনুলের আইনজীবী জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্টে বেঞ্চে আজ (রবিবার) দুপুর ২টার পর আবেদনটির ওপর শুনানি হবে। প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। পরে এ ঘটনায় রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। এর পরিপ্রেক্ষিতে গত ২২ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here