ব্যাপক বিমান হামলা ইয়েমেনের রাজধানীতে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11523

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11523, 'post_views_count', '0')

0

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানীতে মঙ্গলবার ভোরের আগে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে। বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ্ সালেহ্ নিহত হওয়ার পর এ হামলা চালানো হল। খবর এএফপি’র।

Advertisement

 

এর আগে সালেহ্’র অনুগত যোদ্ধাদের সঙ্গে প্রায় এক সপ্তাহব্যাপী প্রচন্ড লড়াইয়ের পর শিয়া হুতি বিদ্রোহীরা দ্রুত সানায় প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদি ইরান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে এক হতে ইয়েমেনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সানার প্রাণকেন্দ্রের একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে অন্তত সাত দফা হামলা চালানো হয়। তাতক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বাসস।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here