ব্যবসায়ীকে গভীর রাতে ফোনে ডেকে নিয়ে হত্যা

0
817
????????? purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের ব্যবসায়ী শাহ আলম (৫৮) কে ফোন ডেকে নিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তার মেয়ে জানায় গতকাল ব্যবসায়ী শাহ আলম রাত ১০ ঘটিকায় নিজ দোকান বন্ধ করে বাড়িতে এসে শুয়ে পড়ে।

Advertisement

হঠাৎ রাত ১ ঘটিকার সময় তার বাবার নম্বরে কল আসে। কল আসার পর তিনি কল রিসিভ করে কথা বলতে বলতে ঘর থেকে বাহিরে যায় অনেকক্ষন ঘরে না আসলে আমি আমার বাবার নাম্বারে ফোন করলে ফোনটি বন্ধ পাই। তখন আমরা অনেক খোঁজা খুজি করে পাই নাই। আজ সকাল আনুমানিক ১২ ঘটিকায় তাদের পাশের বাড়ির আখি নামের একটি মেয়ে শাহা আলমের ঘরে এসে তার মেয়েকে জানায় তোমার বাবা মোটা মুলুবির কবরের কাছে দুইটি দোকানের মাঝা মাঝি জায়গায় পড়ে আছে। আমরা খবর পেয়ে সৌর চিৎকার করে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাবা মুখ থুবড়ে পড়ে আছে।

এ ব্যাপারে মৃত শাহা আলমের স্ত্রী জানান আমার স্বামীর সাথে যাদের টাকার লেনদেন নিয়া জগড়া বিবাধ হয়েছিল তারা আমার স্বামীকে হত্যা করে। এ ব্যাপারে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here