বেসিক ব্যাংকের সঙ্গে আল-হেলাল হাসপাতাল এর চুক্তি স্বাক্ষর

0
673

অবি ডেস্ক: রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এবং আল-হেলাল বিশেষায়িত হাসপাতাল লিঃ এর মধ্যে ২০ জুন, ২০১৯ বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোজাম্মেল হোসেন এবং আল-হেলাল বিশেষায়িত হাসপাতাল এর পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডাঃ মোঃ আবু শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের দু’জন মহাব্যবস্থাপক এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এই চুক্তির ফলে বেসিক ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারীগণ আল-হেলাল বিশেষায়িত হাসপাতাল থেকে চিকিৎসা এবং চিকিৎসা সংশ্লিষ্ট অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে হাসপাতাল এর সার্ভিস চার্জের ওপর বিশেষ ছাড় পাবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here