বেলকুচিতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

0
615

খন্দকার মোহাম্মাদ আলী সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার  মুকুন্দগাঁতী বাজারে ভোক্তা অধিকার আইনে বাংলাদেশ বেকারীসহ ৭ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। বুধবার দুপুরে উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ বেকারির পন্যর মূল্য তালিকা উতপাদন তারিখ ও কারখানায় নোংরা পরিবেশের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পণ্যে বিক্রয় মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পাটজাত পন্য ব্যাবহার না করাসহ বিভিন্ন অপরাধে  আরও ৬ দোকানে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

Advertisement

 

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন,বেলকুচি থানার এসআই শামীম রেজা সহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here