সিরাজগঞ্জের বেলকুচতিে সেভ দ্য চিলড্রেন এর কারিগরি ও আর্থিক সহায়তায় ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) এর তত্ত্বাবধানে বেলকুচি উপজেলায় বাস্তবায়িত একিভূত শিক্ষা প্রসারে সমন্বিত উদ্যোগ (হোপ) প্রকল্পের অধীন”েএকিভ’ত শিক্ষা বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়ছেে ।
উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান। তিনি তার বক্তব্যে একিভ’ত শিক্ষার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোজনা করেন, বর্তমান সরকার প্রতিবন্ধী শিশুদের লেখা পড়ায় অত্যন্ত আন্তরীক তাই কোন শিশু যাতে স্কুলের বাহিরে না থাকে সে ব্যাপারে আমাদের সকলরে জোরালো ভ’মিকা নিতে হবে।
সকল শ্রেনীর শিশুর গুনগত শিক্ষা নিশ্চিতে এনজিও সাথে একযোগে কাজ করতে হবে।এ উদ্বোধন পর্বে আলোচনা করেন ভার্ক পরিচালক (শিক্ষা) মইনুল ইসলাম তিনি বলেন, আমাদের পারিবারিক বৈশম্য অবসানে আগে কাজ করতে হবে অতপর স্কুলে কাজ করতে হবে।
কোন শিশু যাতে শিক্ষার বাহিরে না থাকে সে ব্যাপারে বেলকুচি হোপ টিমের আরও অনেক কাজ করার আছে। প্রশিক্ষনে সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি নাজমুল করিম আলোচনা করেন। উক্ত প্রশিক্ষনে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন ভাংগাবাড়ী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন সহকারী শিক্ষক,শিক্ষিকা।

