বেরোবি ক্যাম্পাসে দেয়াল লিখনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

0
476

গতকাল ২জানুয়ারি রাত সাড়ে ৯টার দিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে নানা দাবি নিয়ে দেয়াল লিখনে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়া নেতৃত্বে হামলা হয়।হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টা প্রগতিশীল ছাত্র জোট রংপুরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।মিছিলটি রংপুর প্রেসক্লাবের সামনে থেকে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখার সভাপতি ও ছাত্র জোটের নেতা যুগেশ ত্রিপুরা সভাপতিত্বে বক্তব্য রাখে,মহানগর কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মৌসুমি আক্তার মৌ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগরের আহবায়ক সাজু বাসফোর,বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু প্রমূখ। 

Advertisement

নেতৃবৃন্দ সমাবেশে,বেরোবি দেয়াল লিখনে ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপর বেরোবির ছাত্র লীগের অতিউৎসাহী কতিপয় নেতার ন্যাক্কারজনক হামলাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানাই।একই সাথে ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বরত সহকারী প্রক্টরের উপস্থিতিতে দেয়াল লিখন বাধা দেয়া ছাত্রলীগ নেতার ঔদ্ধত্যেপূর্ণ আচারনকে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here