বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্যবাহী ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার

0
542

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানিকৃত পন্যবাহী ট্রাক থেকে নারসিম হোলা (৪৩) নামে এক ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে সে নিজ গাড়িতে আত্মহত্যা করেন।এ ব্যাপারে গাড়িতে থাকা ড্রাইভার গুরুগু পোচায়া কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিস্ফোরক নিয়ে আসা গাড়ির নং এপি ২৪টিসি ৩৪৮৮।বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১ টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপারেরসোমবার সকালে অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।লাশ ৩১ নম্বর সেড এ গাড়ির ভিতরে রয়েছে।
ঘটনা স্থলে নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট ওসি মামুন খান এবং কাস্টমস কর্মকর্তা পরিদর্শন করেছেন।

Advertisement

এএসপি জুয়েল ইমরান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্যহত্যা, পুরোটা ময়না তদন্তের পরে জানানো যাবে। #

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here