বেতন বৈষম্যর জন্য শ্রমিক বিক্ষোভ, সাভার জেকে গ্রুপে

0
1566
কামরুল হাসান রুবেলঃ বেতন বৈষম্য দুরী করনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভের মুখে একটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। রবিবার দুপুরে সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় জেকে গ্রæপে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় ওই পোশাক কারখানায় কাজ করে প্রায় পাঁচ হাজার শ্রমিক সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বেতন বৈষম্য দুরী করনের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
পরে দুপুরে মালিকপক্ষ কোন সমাধানে না এসে শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা ছুটি ঘোষনা করেন। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here