বেগমগঞ্জে মাদক সম্রাট বাবুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব

0
530
dav

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়ানের ভবভদ্রী গ্রাম থেকে মাদক সম্রাট আবুল বাশার ওরফে বাবুলকে (৩০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রোববার রাতে বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল ভবভদ্রী গ্রামের কড়িমুদ্দিন বেপারী বাড়ির মৃত আবুল কালারে পুত্র।

Advertisement

র‌্যাব ও স্থানীয়রা জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সীমান্তবর্তী ভবভদ্রী গ্রামসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে আবুল বাশার বাবুল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কড়িমুদ্দিন বেপারী বাড়িতে বাবুলের বসতঘর ঘেরাও করে ফেলে র‌্যাব সদস্যরা। পরে বসতঘরে তল্লাশী চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ তাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেটসহ ইয়াবা বিক্রেতা বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাবুলের বিরুদ্ধে এরআগেও বেগমগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here