বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
692

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বেগমগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চৌমুহনী পৌর হাজীপুর গ্রামের খালাশি বাড়ীতে অভিযান চালায়। এ সময় লুৎফল হক প্রকাশ লুতু মিয়ার ছেলে সন্ত্রাসী সুমনের সেকেন্ড ইন কমান্ড ইমরান হোসেন সুজন (২৪) কে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, ডাকাতি সহ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে একই সময় গণিপুর লাল মিয়া বাড়ী ওরপে চোরাগো বাড়ীর মৃত আমিন হোসেনর পুত্র মোঃ সুভেদ(২৫) কে আটক করা হয়।

Advertisement

অপরদিকে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও চৌমুহনী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে করিমপুর রোড ডালিয়া সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে জুয়েল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। জুয়েল পার্শ্ববর্তী জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here