বেগমগঞ্জে  চাঁদা না দেওয়ায় বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট, ককটেল বিস্ফোরণ

0
185

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে।  

Advertisement

ওই বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সাথে কাঞ্চন ভৌমিকদের পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি নন্দ দুলাল বাড়িতে নতুন ঘর নির্মান শুরু করলে কাঞ্চন ভৌমিক ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গতরাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বের সিএনজি অটোরিকশা যোগে একদল কিশোর গ্যাং বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ  করছে। 

ভূক্তভোগী নন্দ দুলাল জানান, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আবার কখন তারা হামলা করে বসে। তারা কোন শালিস দরবার মানেনা। আমরা ন্যায় বিচার চাই। 

স্থানীয় ইউপি সদস্য জাফর উল্যাহ স্বপন জানান, বিষয়টি নিয়ে থানায় ও আদালতে মামলা আছে। আমাদের এমপি মহোদয় সমস্যাটি সমাধান করে দিয়েছেন। এর পরও রাতের আধারে এমন হামলার ঘটনা দু:খজনক। 

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত কাঞ্চন ভৌমিক ও তার ছেলে অনিক ভৌমিককে বাড়িতে পাওয়া যায়নি। 

 বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ভূক্তভোগীরা মামলা করলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here