বেগমগঞ্জে আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন

0
559

ইয়াকুব নবী ইমন: আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনায় প্রাদুর্ভাবে বিপাকে পড়া ছিন্নমুল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে চৌমুহনী রেলওয়ে স্টেশনে ৭১তম দিনে একাত্তর রকম খাবার পরিবেশন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক আক্তারুজ্জামান আনছারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা সিরাজুল ইসলাম স্বপন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রিয়াজসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

Advertisement

করোনা মহামারি শুরুর হওয়ার পর থেকেই এমপি মামুনুর রশিদ কিরনের ব্যক্তিগত উদ্যোগে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে অসহায় ছিন্নমূল মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে আসছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here